শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অপচেষ্টাকে রুখতে পুলিশ সক্ষম – আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপচেষ্টাকে রুখতে পুলিশ সক্ষম – আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।

রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে শেষে তিনি এসব কথা বলেন।

মহাপরিদর্শক বলেন ,প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় সরঞ্জমাদি সমৃদ্ধ শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি রেখেছে।

দেশে জঙ্গীদের উত্থান রোধে পুলিশ বাহিনী এক ধাপ এগিয়ে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী পুলিশ নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ প্রমুখ।

এসএ/দীপ্ত নিউজ