শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানোয় হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানোয় হাসপাতাল সিলগালা

 

ফেনীর দাগনভূঞা উপজেলা শহরের চৌমুহনী রোড়ের ডায়াবেটিক হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানোয় সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা অভিযান পরিচালা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান, অভিযানকলে হাসপাতাল সিলগালার পাশাপাশি পরিচালক সামছুদ্দিন মানিককে ১৫ দিনের কারাদন্ড ও ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আবদুল্লাহ মামুন / আল/ দীপ্ত সংবাদ