শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি, গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি, গ্রেফতার ৪
অনলাইন জুয়ার সফটওয়্যার নির্মাতা সুজন মিয়াসহ মূলহোতা আবুল কালাম ও ভবানী রায়কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রামে অবৈধ অনলাইন জুয়ার সফটওয়্যার বিক্রি করায় সফটওয়্যার নির্মাতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার ভুরুঙ্গামারী, রংপুর ও দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, উত্তরবঙ্গের অনলাইন জুয়ার সফটওয়্যার নির্মাতা (ডেভেলপার) সুজন মিয়াসহ অনলাইন জুয়ার মূলহোতা আবুল কালাম ও ভবানী রায়কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ল্যাপটপ, বিভিন্ন সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম আরও জানান, চক্রটি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

 

এমি/দীপ্ত