শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অতীতের কাঠামো সঠিক থাকলে গণঅভ্যুত্থান হতো না: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অতীতের কাঠামো সঠিক থাকলে গণঅভ্যুত্থান হতো না: হাসনাত

‘অতীতে রাষ্ট্রকাঠামোয় ত্রুটি থাকার ফলেই আমাদের এই পরিস্থিতিতে বসতে হচ্ছে। অতীতের কাঠামো সঠিক থাকলে গণ–অভ্যুত্থান হতো না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানী ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ‘আমরা বলতে চাই, জনগণ বিবর্জিত ক্ষমতাকাঠামো কখনো স্থায়ী নয়। যারা আলোচনায় অনড় অবস্থান ধরে রাখতে চান, তারা পরিস্থিতিকে আমলে নিচ্ছে না।’’

আলোচনা সমাপ্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ইলেকটোরাল কলেজের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বারের বেশি হলে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় উল্লেখ করে হাসনাত বলেন, ‘আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। কারণ, একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে ক্ষমতা ফ্যাসিবাদী কাঠামোর দিকে যায়। এই পদ্ধতিতে যেকোনো দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামোও ভেঙে যায়।’

হাসনাত আরও বলেন, ‘সংসদের নিম্নকক্ষে মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বরাদ্দের পক্ষে এনসিপি মতামত দিয়েছে।’

 

এসএ