শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অটোরিকশা থামিয়ে নারীকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অটোরিকশা থামিয়ে নারীকে গণধর্ষণ
প্রতীকী ছবি

অটোরিকশা থামিয়ে ফেনীতে এক নারীকে গণধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। পুলিশ উদ্ধারের পর তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার হিছাছড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে। বুধবার ফেনী জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হবে।

ভুক্তভোগী নারী জানায়, ওই রাতে আমজাদহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে তিনি ছাগলনাইয়ায় যাচ্ছিলেন। অটোরিকশাটি হিছাছড়া পৌঁছালে পেছনে থেকে দুটি অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। দুই অটোরিকশা থেকে ৭–৮ জন নেমে তার গাড়ির চালককে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় তাকে মুখবেঁধে সেতুর পাশের জমিতে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

তিনি তাদের চিনেছেন। তারা হলো ওই এলাকার সাইফুল, নেজাম, মালেক, হানিফ, হান্নান, লতিফ ও শুক্কুর। তিনি তাদের শাস্তি দাবি করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল জানান, ভোরে ওই নারী ভর্তি হয়েছেন। এখনো চিকিৎসা চলছে। পরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মামুন / আল / দীপ্ত সংবাদ