শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবক (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকাল ১১ টার দিকে ঐ গ্রামের বাবু মিয়ার পাট ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে ঘাস কাটতে গিয়ে গ্রামবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আড়ুয়াকান্দী গ্রামের উত্তর পাড়ার বাবু নামক ব্যক্তির পাট ক্ষেতের আইলের পাশেই মরদেহ পড়ে ছিল। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ দিয়ে পঁচা গন্ধ বের হচ্ছে তাই ধারনা করা হচ্ছে, মরদেহটি দুই–তিন দিন আগের ।

লাশের কয়েক গজ দূরে আমরা কিছু সিগারেট, বিস্কুটসহ নেশা ও যৌনকাজে ব্যবহার্য সরঞ্জামাদি উদ্ধার করেছি। পুলিশের ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে । কি কারণে এমন হত্যাকান্ড হতে পারে তা তদন্তের পরেই বলা যাবে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় এথনও কোন মামলা হয়নি ।

শাহরিয়ার আলম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ