অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামায়াত–বিএনপির হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস–নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা যুবলীগের বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শান্তি, মিছিল বের করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক সড়ক প্রদিশক্ষিণ করে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

পরে পার্কে শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি মিয়াজান, এড ইয়ারুল ইসলাম, আব্দল মান্নান ছোট , জিয়াউদ্দিন বিশ্বাস , জেলা মহিলাসহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা।

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More