শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অক্টোবর হচ্ছে এই অনির্বাচিত সরকারের শেষ মাস: মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অক্টোবর হচ্ছে এই অনির্বাচিত সরকারের শেষ মাস: মিজানুর রহমান

অক্টোবর মাস হচ্ছে এই অনির্বাচিত সরকারের শেষ মাস। এই মাসেই সরকারের পতন ঘটানো হবে। এই মাসের বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, সেইসাথে গণতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রবিবার (১ অক্টোবর) বিকেলে মহানগরীর বাটারমোড় এলাকায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিনু।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ বক্তব্য রাখেন।

এসএ/দীপ্ত নিউজ