শিরোনাম
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দীপ্ত নিউজ
ক্রিকেট

৭ উইকেট শিকারে অনন্য রেকর্ড অ্যাটকিনসনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৭ উইকেট শিকারে অনন্য রেকর্ড অ্যাটকিনসনের
সংগৃহীত ছবি

লর্ডসে সিরিজের প্রথম টেস্টের ১ম দিন শেষে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৬৮ রানে এগিয়ে ইংল্যান্ড।

দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখতে মাঠে আসে দর্শকরা।

তবে প্রথম ইনিংসের গল্পটা শুধুই অ্যাটকিনসনের। ম্যাচের একাদশ ওভারে উইকেটের দেখা পান অ্যাটকিনসন। ব্র্যাথওয়েটকে বোল্ড করে লাল বলের ক্রিকেটে প্রথমবার উইকেটের স্বাদ নেন এই পেসার। এক ওভার পর তিনি ফিরিয়ে দেন কার্ক ম্যাকেঞ্জিকে। ড্রাইভ করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। ৫ ওভারে ৪ মেডেনসহ ২ রান খরচায় ২ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন অ্যাটকিনসন।

লাঞ্চের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই পেসার। নিজের নবম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। আলিক আথানেজ প্রথম স্লিপে ধরা পড়ার পরের বলেই বিদায় করেন তিনি অভিজ্ঞ জেসন হোল্ডারকে। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দিলেও পরের বলে কিপারের কাছে ক্যাচ দেন জশুয়া ডি সিলভা।

১২ ওভার বোলিং করে ৪৫ রানে ৭ উইকেট শিকার করেন তিনি।

ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১২১ রানে। জবাবে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে থ্রি–লায়ন্সের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। জ্যাক ক্রাউলি ৭৬ ও অলি পোপ করেন ৫৭ রান।

হাসিব/ আল / দীপ্ত সংবাদ