শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

৬ জনের লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ জনের লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

চব্বিশের ছাত্র–জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় থানার সামনে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার (৭ আগস্ট)।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ এই শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৮ জনকে এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তারা হলেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এছাড়া মামলার অপর ৮ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা প্রমুখ। পলাতক আসামিদের স্বার্থ রক্ষায় আদালতের নির্দেশে দুজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত করা হয়েছে।