শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

৫৭ জেলায় ডেঙ্গু রোগী, ৬০ ভাগ ঢাকার: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৫৭ জেলায় ডেঙ্গু রোগী, ৬০ ভাগ ঢাকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে ৫৭ টি জেলায় ডেঙ্গু রোগী রয়েছে তার মধ্যে ৬০ শতাংশ রোগী ঢাকায় আর বাকি রোগী গুলো সারাদেশে।‘

রবিবার (৯ জুলাই) দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রীর মানিকগঞ্জ গড়পাড়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে গেছে এরই মধ্যে ৬৭ জন আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১২ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। বৃষ্টি হওয়াতে বিভিন্ন স্থানে পানি জমাট বেঁধে মশার বংশ বিস্তার বৃদ্ধি পেয়েছে আর এতে করে ডেঙ্গু রোগীর সংখাও বাড়ছে। ‘

জাহিদ মালেক বলেন, ‘আমরা ডেঙ্গু মোকাবেলা করে চলছি, সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করছি তারা যেন বেশি বেশি করে স্প্রে করে। শহরের যে সকল স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এবং বসত বাড়ী ঘরের উঠানের পানি জমাট থাকলে তা অপসারণ করতে হবে। এই পানি অপসারণ না করলে ডেঙ্গু আরো ভয়াবহ অবস্থা হতে পারে। আমি মনে করি সকলে মিলে কাজ করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারবো।‘

তিনি আরও বলেন, ‘গত বছর এই সময়ে ভালো অবস্থায় ছিলো তবে এ বছর এই সময়ে ডেঙ্গু রোগ বেশি বেড়ে গেছে, সামনের আরো দুটি মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে, এমন পরিস্থিতিতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেশি। সারাদেশের হাসপাতাল গুলোতে ডেঙ্গু ইউনিট রয়েছে, প্রশিক্ষিত নার্স ও ডাক্তার আছে, এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।‘

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহা, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

জাহিদুল হক চন্দন/পূর্ণিমা/ দীপ্ত নিউজ