শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৫বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ২৩ বছর, অবশেষে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ২৩ বছর, অবশেষে গ্রেপ্তার

নাটোরে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৫। তিনি ৫বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ২৩ বছর।

সোমবার(২৩ অক্টোবর) সকালে নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী শেখ ওই এলাকার মৃত কিসমত আলী শেখের ছেলে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯৯৯ সালের ২৪ অক্টোবর মাদক দ্রব্যসহ গ্রেপ্তার হয় রমজান আলী শেখ। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০০০ সালে তার অনুপস্থিতিতে আদালতের বিচারক রমজান আলীকে ৫ বছরের কারাদন্ড দেন। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের পশ্চিম বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।