৫ আগস্টের সরকারি ছুটি পাবেন না যারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধারণ ছুটি থাকবে।

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধারণ ছুটি থাকবে।

তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা–কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চলতি বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা ৪ দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে। 

তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত বছর সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করেছিল। সে সময় সংগঠনটি জানায়, গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে চলতি বছর এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More