শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

৪০০ টাকায় ইন্টারনেট দিতে বাধ্য করলে হিতে বিপরীত হবে: আইএসপিএবি সভাপতি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৪০০ টাকায় ইন্টারনেট দিতে বাধ্য করলে হিতে বিপরীত হবে: আইএসপিএবি সভাপতি

সরকার ঘোষণা দিলেও ৫০০ টাকার পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৪০০ টাকায় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

শনিবার (২৮ জুন) ‘প্রস্তুাবিত খসড়া টেলিকম নীতিমালা; আইএসপি শিল্পের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, সরকার ১ জুলাই থেকে গ্রাহকদের ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় দেয়ার নির্দেশ দিলেও তা মানবে না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। ৫০০ টাকার নিচে সেবা দেয়া সম্ভব না।

আইএসপিএবি সভাপতি আরও বলেন, ‘সরকার যদি ৪০০ টাকায় সেবা দিতে বাধ্য করে, তবে এর ফল হিতে বিপরীত হবে। এতে আইএসপি খাতে যে অস্থিরতা তৈরি হবে, তার দায় বিটিআরসি তথা সরকারকে নিতে হবে।’

 

এসএ