শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ৩১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দকৃত ট্যাবলেটের ওজন ১ কেজি ২৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬ লাখ বিশ হাজার টাকা।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কাযালয়ে সংবাদ সম্মেলনে সংবাদটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ।

আটককৃতরা হলেন, শহরের বড় বন্দর ফকিরপাড়া এলাকার মো. বাবলুর ছেলে নুর ইসলাম বাপ্পী (৩৮) ও তার ছোট ভাই শাহিনুর ইসলাম হ্যাপী (৩৩) এবং একই এলাকার মৃত রফিকুল্লাহর ছেলে মো. সুমন (৩৪)।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা রবিবার (২৭ আগষ্ট) দিবাগত রাত সাড়ে দশটায় শহরের শাখারীপট্টি এলাকায় মাদকদ্রব্য বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল। প্রত্যেকের দেহ তল্লাশি করে ৩১০ পাতা নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল জব্দ করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ–পরিদর্শক মাসুদ রানা বলেন, শহরে মাদক বিক্রি চক্রের অন্যতম সদস্য এই তিনজন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ