শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৩ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত: পাকিস্তান সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ক্ষেপণাস্ত্র হামলা‘ চালিয়েছে ভারত।

শনিবার (১০ মে) ভোর সাড়ে তিনটায় পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পাকিস্তান সামরিক মুখপাত্র বলেন, ভারত তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। ‘অধিকাংশ ক্ষেপণাস্ত্র’ প্রতিহত করা হয়েছে এবং ‘কোন উড়োজাহাজের’ ক্ষয়ক্ষতি হয়নি।

পাকিস্তান সামরিক মুখপাত্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘এখন শুধু আমাদের জবাবের অপেক্ষা করুন।’

যেসব বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হলো ‘রাওয়ালপিন্ডি নূর খান‘ বিমানঘাঁটি। এটি পাকিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লির ‘উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।’

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।