শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ ডিসেম্বর

আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান।

তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূতসহ ২৮ জনের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনায় বাণিজ্য সেবার বিষয়টি আসবে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যুও প্রধান্য পাবে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে।
এর আগে, গত ১৭ নভেম্বর অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত।