শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
খেলা

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা
ইংল্যান্ড বাংলাদেশ সিরিজ

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয় দুই পক্ষের মধ্যে। মূল সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ছিল দুটি প্রস্তুতি।

তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এই দুই প্রস্তুতি ম্যাচ। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি। যেহেতু প্রস্তুতি ম্যাচ হচ্ছে না তাই ইংল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।

প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়া নিয়ে রবিবার গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষন পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে। আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম যেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে, কোন প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না’।

২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। সফরে সফরকারীদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-

১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-

৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর