শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিরা আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম গাছ থেকে নামাতে পারবেন। বুধবার (৭ মে) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে এবারও প্রকাশ করা হয়েছে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ বা লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া বা বানানা ম্যাঙ্গো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম–৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি জাতের আম নামানো যাবে।

এছাড়া সারাবছরই বাজারে পাওয়া যাবে কাটিমন ও বারি আম–১১ জাতের আম।

জেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ধরা হয়েছে প্রতি হেক্টরে ১৩ দশমিক ২৬ মেট্রিক টন। সব মিলিয়ে সম্ভাব্য মোট উৎপাদন হবে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন এবং সম্ভাব্য মোট বিক্রির পরিমাণ প্রায় ১,৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘পরিপক্বতা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগে কোনো আম পাড়া যাবে না। তবে দুর্যোগজনিত কারণে কেউ আগেভাগে আম পাড়তে চাইলে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিতে হবে।‘

এ সময় প্রশাসনের পক্ষ থেকে আম পরিবহনে সহায়তা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও জানানো হয়।

এমএম/ইএ