১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণভাবে সারাদেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না।

বেবিচক আরও জানায়, সরকারি বা বেসরকারি ব্যক্তি বা সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত কোনো ইভেন্টের সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহারের সুযোগ থাকবে।

তবে সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেবিচক বরাবর আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট সকল এজেন্সির কাছ থেকে ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে উড্ডয়নের অনুমতি প্রদান করা হবে।

নিষেধাজ্ঞার বিষয়ে আরও বলা হয়েছে, এই আদেশ অমান্য করে যদি কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করেন, তবে সেটি ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭‘ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More