শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে বন্ধ থাকার সাড়ে ১৪ ঘন্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

শনিবার (২৭) ডিসেম্বর সকাল পৌনে ১০ টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আজ সকাল পৌনে দশটার দিকে কুয়াশার প্রকৌপ কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। দ্রুতই সকল যানবাহন পারাপার সম্ভব হবে বলেও জানান তিনি।

জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ