শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

১০ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১০ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ পরাজয়

২০১৪ সালের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে মেহেদী মিরাজের দল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে‘তে তিন উইকেট হারিয়ে খেলার মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রাখা তানজিদ তামিম ফেরেন ৪৬ রান করে। জাকের–আফিফও দ্রুত ফিরে গেলে দলীয় শত রান পূরণ করতেই সফরকারীরা হারায় ৬ উইকেট। অষ্টম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তানজিম খেলেন ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংস। পাশাপাশি মাহমুদউল্লাহ‘র ৬২ রানে ভর করে ৪৫ ওভার পাঁচ বলে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দুই উইন্ডিজ ওপেনার। রিশাদ ভাঙ্গেন এই জুটি। এরপর, কার্টিকে নিয়ে ব্রন্ডন কিংয়ের ৬৬ রানের জুটিতে চালকের আসনে বসে স্বাগতিকরা। সেঞ্চুরির দিকে এগুতে থাকা কিংকে ৮২ রানে থামান নাহিদ রানা। তবে সাই হোপ ও রাদারফোর্ড মিলে, ৭৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয় উইন্ডিজকে।

হাসিব/আল