শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

 

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই ম্যাচটি আফগানিস্তানের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। তবে বাংলাদেশের জন্য এটা ছিল মান বাঁচানোর লড়াই। আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টাইগাররা পেল সান্ত্বনার জয়।

মঙ্গলবার (১১ জুলাই) টস জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছিল আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ২১ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন শরিফুল।

জবাবে ২৩ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৭ রান করেছেন লিটন দাস। এই ম্যাচ হারলেও ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।