শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২৬ মার্চ বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি।

বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলা হয়, এবারের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তী সরকার দেশকে এমন নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা জনগণকে তাদের ভবিষ্যৎ পথ নির্ধারণের সুযোগ দেবে। বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে।

মার্কো রুবিও আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।