শিরোনাম
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দীপ্ত নিউজ
জাতীয়

সোমবার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোমবার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৬ অক্টোবর (সোমবার) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সম্মেলন কক্ষে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এই সংলাপে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সংলাপ করছে কমিশন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সূত্র: বাসস

 

এসএ