শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেসব সুবিধা বন্ধ হচ্ছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরান-আমেরিকা সংঘাতের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ৯ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

ইরানআমেরিকা সংঘাতের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ৯ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাকর্মচারীদের সুবিধা কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে ৯টি নির্দেশনার মধ্যে রয়েছে:

. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।

. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।

. প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

. সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।

. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।

. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে।

. সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।

. আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More