শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরবনে নৌকা, জাল ও শুঁটকি ফেলে পালালো ৬ জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুন্দরবনে নৌকা, জাল ও শুঁটকি ফেলে পালালো ৬ জেলে

 

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়ির শুঁটকি, নৌকা ও জাল ফেলে পালিয়েছে ৬ জেলে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল এ ঘটনা ঘটে।

এসময় পালিয়ে যাওয়া জেলেদের চারটি টোনাজাল ও তিনটি নৌকা ও তিন বস্তা চিংড়ির শুঁটকি জব্দ করেছে বনবিভাগ। তবে বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত জেলেদের আটক করতে পারেনি বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

তিনি জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুঁটকি ফেলে গহীন বনে পালিয়ে যায়। তিনটি নৌকায় ছয়জন অসাধু জেলে ছিল। তাদের কাউকে ধরা সম্ভব হয়নি। তবে নৌকা থেকে তিন বস্তা শুঁটকি মাছ জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ শুঁটকি এবং জাল  পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

আল/দীপ্ত সংবাদ