শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সড়ক দুর্ঘটনা প্রতীকি ছবি

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলমগীর হোসেন (২২) বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে ও সুজন (২১) রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তবে নিহত তিনজনই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা–রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকার পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেলে করে তিনজন আরোহী মন্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন, এ সময় নাটোর থেকে একটি দ্রুতগামী ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

পুলিশ পরিদর্শক মো. নুরে আলম জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করেন ।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।