শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে মুলীবাড়ী আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূঘটনায় নিহতরা হলেন– সদর উপজেলার রামগাঁতী গ্রামের শাহজামালের ছেলে শুভ(২০) ও একই গ্রামের মুন্নাফ শেখের ছেলে স্বপন(২০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে শুভ ও স্বপন সয়দাবাদ যাচ্ছিল। বিকেল তিনটার দিকে তারা পাইকপাড়া মোড়ে পৌছালে সিরাজগঞ্জগামী একটি ট্রা তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ