শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী। রবিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক আব্দুল মান্নান উপজেলার সদর ইউনিয়নের রতন কাওয়াক গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যানটি যাত্রী নিয়ে উল্লাপাড়া বাজার থেকে নবগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। নবগ্রাম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন এবং তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহাদত হোসেন বলেন, দুর্ঘটনায় অটো চালক নিহত হয়েছে এবং আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি থামিয়ে চালক এবং সহকারী পালিয়ে গেছেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।