শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সিজারের সংখ্যা কমিয়ে আনতে গর্ভবতী মায়েদের আরও সচেতন হতে হবে। সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস–২০২৪ উদ্যাপন উপলক্ষে ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে দেখি এএনসি কর্নার। এখন দেখতে হবে গর্ভবতী মায়েরা কয়টা চেক–আপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে ও কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক সময় দেখা যায়, আগে সিজার হয়েছে, তাই করতে হবে। আগে কেন সিজার হলো সেটার মূল কারণ খুঁজে বের করে কাজ করলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে আনা সম্ভব।


স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ উপস্থিত ছিলেন।