শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

সিগারেট হাতে সঞ্চালনা, সমালোচনার ঝরে সালমান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিগারেট হাতে সঞ্চালনা, সমালোচনার ঝরে সালমান

বলিউডের সুপাস্টার সালমান খানের ভক্তরা তাকে ভাইজান, টাইগার, সাল্লুভাই, বাজরাঙ্গি ডাকেন। অতি সম্প্রতি ‘বিগ বস ওটিটি ২’–এর ঘরে প্রতিযোগীদের নীতি–নৈতিকতার বয়ানে নিজেই দেখালেন না নৈতিকতা, এ কারণে তাকে নিয়ে নেটপাড়ায় সমালোচনার ঝড়।

শনিবার ( ৮ জুলাই) রাতে সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘উইকেন্ড কা বার’–এ সালমান খানের হাতে জ্বলন্ত সিগারেট দেখা গেছে। সেই ছবি–ভিডিও দাবানলের গতিতে ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে।

বলিউড সুপারস্টার হয়েও তার এরকম আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। নেটপাড়ার নীতি পুলিশেরা প্রশ্ন তুলেছেন, ’নবীন প্রজন্মের কাছে কী বার্তা দিচ্ছেন আপনি? আপনাকে দেখে কী শিখবে ওরা?’

কারো মন্তব্য, “এক সপ্তাহ আগেই যেখানে ‘বিগ বস’–এর ঘরে আকাঙ্ক্ষা পুরি, জাদ হাদিদের পারিবারিক শিক্ষা–সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালমান, সেখানে নিজেই কিনা হাতে সিগারেট নিয়ে শো সঞ্চালনা করছেন। এটা কেমন হিপোক্রিসি ?’

কেউ আবার সালমানকে কটাক্ষ করে বলেন, ‘জানি আপনি হিপোক্রেট। কিন্তু যাদেরকে জ্ঞান দিচ্ছেন, অন্তত তাদের সামনে তো নম্র আচরণ করুন।’ ভাইজানের উদ্দেশে কারো উপদেশ, ‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে শুধরান।’

সব মিলিয়ে ‘বিগ বস ওটিটি ২’ তে সালমান খানের নতুন এই কীর্তি নিয়ে সরগরম নেটপাড়া। দেখার বিষয়, নতুন এই বিতর্কের জল কতদূর গড়ায়। সালমানই বা এটার জবাব কী দেন। 

শায়লা/ দীপ্ত সংবাদ