শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সায়েন্সল্যাব এলাকার বিস্ফোরিত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সায়েন্সল্যাব এলাকার বিস্ফোরিত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা
শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সিটি করপোরেশন।

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার (৬ মার্চ) ওই ভবনে গিয়ে দেখা গেছে, ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ সাইনবোর্ড ঝুলছে।

আঞ্চলিক কমিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন “ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি‘র টেকনিক্যাল কমিটি“-কে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রেরণ করেছে। টেকনিক্যাল কমিটি এ ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঝুঁকিপূর্ণ ঘোষণা করার বিষয়ে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, বিস্ফোরণে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক কমিটি কর্তৃক ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা এবং ‘ঝুঁকিপূর্ণ ভবন‘ চিহ্নিত করে ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত টেকনিক্যাল কমিটিকে অবহিত করা হয়েছে। বর্তমানে পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থা কর্তৃক তদন্ত কার্যক্রম ও আলামত সংগ্রহ চলছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষ হলে ভবনটি নিয়ে করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন “ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি‘র টেকনিক্যাল কমিটি” পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

রবিবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই ভবনের তিনতলায়। এতে তিন জন নিহত এবং আহত হন ১৫ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এফএম/দীপ্ত সংবাদ