শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররম গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান মোকাররম সরদার মোকা‘কে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার‘ হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

ওসি বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আদালত পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আদালতে উপস্থিত করার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্র জানায়, মোকাররম সর্দারের বাবা নূরুল ইসলাম নব্বইয়ের দশকের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। মোকাররম স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের হাত ধরে শ্রমিক সর্দার হন। পলাশের সহায়তায় চাঁদাবাজিসহ জাহাজের মালামাল লুট করে প্রচুর সম্পদের মালিক হন।

২০১৮ সালের ডিসেম্বরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হয়ে এলে তাঁর প্রশ্রয়ে মোকাররম সর্দার জাহাজের পণ্য চোরাইয়ের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন। বিভিন্ন স্পট থেকে হারুনের জন্য চাঁদা আদায় করে দিতেন মোকাররম।

উল্লেখ্য, মূলত হারুনের অবৈধ সম্পদের কেয়ারটেকার ছিলেন মোকাররম। কেয়ারটেকার মোকারম সরদারকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত করান হারুন।

 

এসএ