সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি সেলিনা ইসলাম‘কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন–৪৯ থেকে নির্বাচিত হন।

উল্লেখ্য, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর–২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুল–এর স্ত্রী।

২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন উপপরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ ৪জনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More