338
সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩০টি রিসোর্ট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।”
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ইএ