শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাকিবকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইওয়াশের পর এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা–গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েছেন লিটন দাস।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

 আল/ দীপ্ত