দীপ্ত নিউজ
জাতীয়

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

রবিবার (৬ এপ্রিল) প্রথমে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এই সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।