সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং সবাইকে একটি আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, জনসাধারণের জান–মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ প্রেক্ষিতে, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে এবং লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ও বাস স্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিত করছে। সেই সঙ্গে ঢাকা থেকে বহির্গামী ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ হাইওয়েসহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে সবার জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More