মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সচিবপদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেনবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফউলআলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পাশে উল্লেখিত পদে পদায়ন করা হলো।

মিজানুর রহমান— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব

সাইদুর রহমান— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব এবং

আলতাফউলআলম— বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব)

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More