মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, তদন্তে কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ ২১ এপ্রিল পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেনময়মনসিংহ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More