শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, তদন্তে কমিটি গঠন

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ ২১ এপ্রিল পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন– ময়মনসিংহ–৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা–১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম–৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।