শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রবিবার
জাতীয় সংসদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল–১–এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

 

এসএ