শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট

ঝিনাইদহের কালীগঞ্জে বাস–শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবীতে কুষ্টিয়া জেলা মালিক–শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনের মত কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক–শ্রমিক ঐক্য পরিষদ। এসব রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মারাত্মক ভোগান্তি হচ্ছে।

জানা গেছে ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়।

মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ–প্রশাসন গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস–মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

আফ/দীপ্ত সংবাদ