শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপস বন্ধের চিন্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপস বন্ধের চিন্তা

শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যোগাযোগ ও অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুটি অ্যাপ হলো টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুটি বন্ধ করে দেওয়া হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়।

গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) বৈঠকে আলোচনা হয় এবং আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারে গতি কমিয়ে দেয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।