শিরোনাম
৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশু গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট, ভ্রাম্যমান আদালতে সাময়িক বন্ধ ক্লিনিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশু গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট, ভ্রাম্যমান আদালতে সাময়িক বন্ধ ক্লিনিক

নীলফামারীর ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীর গর্ভবর্তী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় ভ্রাম্যমান আদালত ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দিয়েছেন। সেই সাথে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫২ ধারায় ওই রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, অভিযোগ ও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসাবে ক্লিনিকটি সাময়িক বন্ধ ও ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে বেশ কিছু শর্ত ক্লিনিক কতৃপক্ষকে দেয়া হয়েছে। সেই শর্তগুলো পূরণের পর অনুমতি স্বাপেক্ষে পুনরায় তারা ক্লিনিকটি চালু করতে পারবে।

উল্লেখ্য, গত (১২ জুন) সোমবার বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথার চিকিৎসার জন্য ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রী এলে চিকিৎসক তাকে কিছু মেডিকেল পরীক্ষা করতে বলেন। ওই ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষা করে কিশোরীকে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেওয়া হয়। সন্দেহ হলে স্বজনরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করে। সেখানে জানতে পারেন, কিশোরীটি অন্তঃসত্ত্বা নয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ডোমার জেনারেল ক্লিনিক অবরোধ করেন।

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/আফ/দীপ্ত নিউজ