শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন: দ. কোরিয়ার রাষ্ট্রদূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক ও শিল্পাঞ্চলে স্থিতিশীলতা প্রয়োজন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। জানান, বর্তমানে শিল্প এলাকায় যে অস্থিরতা চলছে তাতে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে কূটনৈতিক সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, যেকোন মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত শিল্প প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখা। বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত এখনই। এর মধ্যে ভিসা ইস্যু ও নবায়ন অন্যতম এবং এ জন্য ভিসা সিস্টেম উন্নয়ন করা দরকার বলেও মনে করেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্বল্প মেয়াদের জন্য বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানান তিনি।এমনকি সরকার পরিবর্তনের সঙ্গে বিদেশি প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হলে সেটি ভালো ফল দেয় না বলেও মন্তব্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

রুবায়েত / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More