শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত দ্বীন পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীনের সঙ্গে জমি নিয়ে তাঁর দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ও তাঁর ভাই নজরুল আনোয়ারের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালিয়ে দ্বীনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় আনোয়ার ধাঁরালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

এসএ/দীপ্ত নিউজ