মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আকস্মিক এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী।

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজখবর নেন।

স্থানীয় প্রশাসন জানায়, শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিলো। ফলে পরিদর্শনের বিষয়টি আগে থেকে টের পাননি কেউ।

পরিদর্শনে সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান শিক্ষামন্ত্রী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More