শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
ক্রিকেট

লাল বলের ক্রিকেট থেকে অবসরে কোহলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাল বলের ক্রিকেট থেকে অবসরে কোহলি

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটল আজ।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটল আজ।

সোমবার (১২ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কোহলি এই সিদ্ধান্তের কথা জানান।

কোহলি ইনস্টাগ্রামে আবেগঘন এক বিবৃতিতে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে ভারতের জার্সি গায়ে দেয়ার ১৪ বছর পূর্ণ হলো।

এই ফরম্যাট আমাকে চ্যালেঞ্জ করেছে, গড়ে তুলেছে, এমন শিক্ষা দিয়েছে, যা সারা জীবন সঙ্গে থাকবে।

২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিলো কোহলির। এরপর ১২৩ টেস্টে ৯ হাজার ২৩০ রান করেছেন। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫–তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।